ট্রাকচাপায় দুই শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞায় ফেনী-নোয়াখালী সড়কের পৃথক স্থানে পৃথক দুটি ট্রাকের চাপায় আজ শনিবার দুই শিশু নিহত হয়েছে। এই দুই শিশু হচ্ছে পূজা রানি দে (১০) ও হাফিজা খাতুন (৮)।

পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, দুপুর দুইটার দিকে দাগনভূঞা উপজেলার আমিরগাঁও বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক পূজাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পূজার মৃত্যু হয়। তার বাবা উপজেলার জায়লস্কর ইউনিয়নের চানপুর গ্রামের সুবল চন্দ্র দে।

অন্যদিকে, দুপুর ১২টার দিকে একই সড়কের মাতুভূঞা পুল এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী অপর একটি ট্রাকের চাপায় নিহত হয় হাফিজা। তার বাবার নাম মো. হানিফ। ঝালকাঠি উপজেলার কাঠালিয়া উপজেলার বিল সোনাউয়া গ্রামে তাদের বাড়ি। দাগনভূঞা উপজেলার মাতুভূঞা এলাকায় তাঁরা ভাড়া থাকতেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, পূজা ও হাফিজার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুটি ট্রাকই আটক করা হয়েছে।

আরও পড়ুন: