ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠে তুরাগ থানার ঋষিপাড়া এলাকায় গতকাল সোমবার সকালে ট্রাকে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত আবদুল মান্নান (২৭) ও মতিয়ার রহমান (৩৫) সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শ্রমিক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তাঁদের দুজনরেই গ্রামের বাড়ি রংপুরের পীরগাছায়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবে খোদা প্রথম আলোকে বলেন, গতকাল সকাল সাতটার দিকে হেঁটে কর্মস্থলে যাওয়ার পথে বালুভর্তি বেপরোয়া ট্রাকটি তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হলেও পালিয়ে গেছেন এর চালক ও সহকারী।
পুলিশ জানিয়েছে, তুরাগ এলাকায় সুন্দরবন কুরিয়ারের একটি কেন্দ্রে লোডার হিসেবে কাজ করতেন এই দুই শ্রমিক।