ট্রাকচাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের কাছের জুনদহ বাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের আবদুল কদ্দুস (৪৭) নিহত হন। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কুদ্দুসের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।