ট্রাকচাপায় নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর শহরের তাজহাট এলাকার মহাসড়কে গতকাল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আঁখি বেগম নামে এক স্কুলছাত্রী মারা গেছে। এ ঘটনার পর জনতার বিক্ষোভে ওই সড়ক দিয়ে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। আঁখি শহরের মাহিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। সে পাটবাড়ি এলাকার আবুল হোসেনের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা বলেন, আঁখি সকাল ১০টার দিকে কোচিং করে বাড়ি ফিরছিল। পথে কুকুর থেকে রেহাই পেতে সড়কে দৌড় দিলে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি আটক করা যায়নি।