ট্রাকচাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের চাপায় কানাই চন্দ্র বর্মণ (৩৭) নামের এক অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। তাঁদের অবস্থা গুরুতর। গতকাল সকাল পৌনে আটটার দিকে উপজেলার কাঞ্চন মায়েরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কানাই চন্দ্র বর্মণ কাঞ্চন কেন্দুয়া জেলেপাড়ার নিতাই চন্দ্র বর্মণের ছেলে। পুলিশ জানায়, কানাই চন্দ্রসহ অন্য তিন ব্যক্তি অটোরিকশাযোগে কাঞ্চন থেকে ভুলতা যাচ্ছিলেন। পথে মায়েরবাড়ি এলাকায় গাজীপুরমুখী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কানাই চন্দ্র মারা যান।