প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের সিটি বাইপাস এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আরোহীর নাম রাকিব হোসেন (২৫)। তাঁর বাড়ি নগরের নওদাপাড়া এলাকায়। নগরের শাহমখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান, মোটরসাইকেলের চালক বেঁচে আছেন। কিন্তু তাঁর পেছনে বসা আরোহী ট্রাকচাপায় মারা গেছেন। চালকের বরাত দিয়ে ওসি জানান, তাঁরা নওদাপাড়া থেকে একটি মোটরসাইকেলে নগরের কাশিয়াডাঙ্গা এলাকার দিকে যাচ্ছিলেন। তাঁদের সামনে ও পেছনে ট্রাক যাচ্ছিল। রাকিব ভেবেছিলেন পেছনের ট্রাক তাঁদের চাপা দিচ্ছে। এই ভেবে তিনি মোটরসাইকেল থেকে লাফ দেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।