ট্রাকচাপায় নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সড়কের দ্বিজয়পুর এলাকায় সুভাষ বর্মণ (৪৩) নামের এক ব্যবসায়ী ট্রাকচাপায় নিহত হয়েছেন। তাঁর বাড়ি আখাউড়ার ভবানীপুর গ্রামে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সুভাষ বর্মণ গাজীর বাজারের স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। তিনি দুপুরের খাবার খেতে বাইসাইকেলে চড়ে বাড়ি যাচ্ছিলেন।