ট্রাকচাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকায় গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় ট্রাকের চাপায় মতিউর রহমান (৩১) নামের এক ঠেলাগাড়িচালক নিহত হয়েছেন। ঘটনাটি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার এসআই খায়রুল ইসলাম জানান, রাস্তা পার হওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। ট্রাকসহ চালক অমল চন্দ্রকে আটক করা হয়েছে।