প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোমরপুর চৌমাথা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে গতকাল সোমবার ট্রাকের চাপায় মুহিন মিয়া (৩) নামের এক শিশু নিহত হয়েছে৷ সে পলাশবাড়ী উপজেলার করিয়াওটা গ্রামের শিপন মিয়ার ছেলে৷ এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা মহাসড়কটি অবরোধ করে রাখেন৷ পুলিশ জানায়, দুদিন আগে মুহিন গোবিন্দগঞ্জের নয়াপাড়া গ্রামে তার নানার বাড়ি বেড়াতে যায়৷ গতকাল বিকেলে মহাসড়ক পার হওয়ার সময় রংপুর থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়৷ এতে ঘটনাস্থলেই সে মারা যায়৷