প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকের চাপায় রতন মিয়া (৩২) নামে সিএনজিচালিত অটোরিকশার এক আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে ভৈরব-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়ার পুলেরঘাট বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রতনের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার উত্তর গণেশপুর চামটা গ্রামে। সকাল সাতটার দিকে পুলেরঘাট অতিক্রম করার সময় পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে রতন অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান। ওই সময় ট্রাকটি রতনকে চাপা দিয়ে চলে যায়। কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার আগেই রতন মারা যান।