ট্রাকচাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলায় ট্রাকের চাপায় মাহবুব মোল্লা (৩৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় এলাকায় করিম ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। নিহত মাহবুব মাগুরার মহম্মদপুর উপজেলার কালিয়া গ্রামের নূর ইসলাম মোল্লার ছেলে। আহলাদিপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ট্রাকের চালক পালিয়েছে।