প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা-ঢাকা মহাসড়কের রামানন্দপুরে গত শনিবার রাতে ট্রাকচাপায় খোকন হোসেন (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পাবনা শহরের একটি বেসরকারি ক্লিনিকের ব্যবস্থাপক ছিলেন। তাঁর বাড়ি সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের টিকরি গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে আটটার দিকে তিনি ঈশ্বরদী থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।