ট্রাকচাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রাকের চাপায় হারুন আহন (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটী মোড়ে ওই ঘটনা ঘটে। নিহত হারুনের বাড়ি বরিশাল জেলার রাঙ্গাবালী এলাকায়। তিনি ফতুল্লার লালপুর এলাকায় ভাড়া থাকতেন। ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, ফতুল্লা বাজার থেকে পান নিয়ে ভ্যানে করে নগরের দ্বিগু বাবুর বাজার এলাকায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই হারুনের মৃত্যু হয়। এই ঘটনায় ট্রাকের চালক পালিয়ে গেলেও সহকারী মিলনকে আটক করা হয়েছে।