ট্রাকচাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর চত্বরে গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ট্রাকচাপায় মিজানুর রহমান (২২) নামের এক সহকারী নিহত হয়েছেন। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মোস্তাফিজুরের ছেলে। শাহজাদপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, একটি সিমেন্টবোঝাই ট্রাক বন্দরে দাঁড়িয়ে থাকা আরেকটি খালি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মিজানুর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।