ট্রাকচাপায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের কুষ্টিয়ার শহরতলির কানাবিলের মোড়ে ট্রাকের চাপায় জুয়েল হোসেন (৩৩) নামের একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল সকালে কানাবিল এলাকায় একটি কারখানায় কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ওই সময় কুষ্টিয়াগামী একটি কাঠবোঝাই ট্রাক কানাবিলের মোড়ে আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। জুয়েল ওই ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, জুয়েল মঙ্গলবাড়িয়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।