ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের গোলচত্বরে দায়িত্ব পালনরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় জহুরুল ইসলাম (৪৫) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুলের বাড়ি গাইবান্ধা জেলার সদর উপজেলার চিলদহ গ্রামে। তিনি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই কংকন বিশ্বাস বলেন, ‘গোলচত্বরের চেকপোস্টে আমরা সবাই দায়িত্ব পালন করছিলাম। ভোরের দিকে রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রলি দ্রুতগতিতে যাচ্ছিল। রাস্তা পারাপার হওয়ার সময় ট্রলির সঙ্গে জহুরুলের ধাক্কা লাগে। তাঁকে সিরাজগঞ্জের ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’