ট্রাকচাপায় পোনা ব্যবসায়ীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলার পালিদহ এলাকায় গতকাল সোমবার দুপুরে লালপুর-ঈশ্বরদী সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বেল্লাল হোসেন (৩০) নামের এক মাছের পোনা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
লালপুর থানাসূত্রে জানা যায়, গতকাল দুপুরে লালপুরের তিলকপুর গ্রামের ছইর মোল্লার ছেলে বেল্লাল হোসেন মাছের পোনা বিক্রির উদ্দেশ্যে সাইকেল নিয়ে ঈশ্বরদী যাচ্ছিলেন। পথে পালিদহ এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাঁকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। ট্রাকটি আটক করা যায়নি। লালপুর থানার উপপরিদর্শক আলিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।