ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার ছয় যাত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাগমারা এলাকায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয়জন যাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত এক শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। হতাহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক প্রথম আলোকে জানান, আজ সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাগমারা এলাকায় একটি ট্রাক সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ছয়জন যাত্রী নিহত হন। আহত এক শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অটোরিকশার যাত্রীরা নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় যাচ্ছিলেন বলে ওসি মাজহারুল হক জানান।