ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গতকাল বৃহস্পতিবার বিকেলে ট্রাকচাপায় আবদুর রহিম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আবদুর রহিমের বাড়ি পটিয়া উপজেলার বরলিয়া ইউনিয়নের উকন্যারা গ্রামে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে নিহত হন। নিহত রহিমের ছেলে নিজাম উদ্দিন জানান, তাঁর বাবা চার-পাঁচ বছর ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।
এ জন্য তিনি প্রায়ই হাসপাতালে যেতেন। গতকালও হাসপাতালে গিয়েছিলেন। পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) অলিউল্লাহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।