ট্রাকচাপায় বৃদ্ধা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জ সদর উপজেলার কাটরবাড়ী এলাকায় প্রতিবন্ধী মেয়ের ভাতার বই আনতে গিয়ে ট্রাকচাপায় রুবিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবিয়া বেগম টুঙ্গিপাড়া উপজেলার বাশুড়িয়া গ্রামের মৃত রাঙ্গা মিয়ার স্ত্রী।
এলাকাবাসী জানায়, রুবিয়া বেগম প্রতিবন্ধী মেয়ে পেয়ারা খানমের ভাতার বই আনতে সদর উপজেলার সমাজসেবা দপ্তরে যাচ্ছিলেন। ঘটনাস্থলে বাসের জন্য অপেক্ষা করার সময় কোটালীপাড়া থেকে গোপালগঞ্জগামী একটি ট্রাক ওই বৃদ্ধাকে চাপা দিয়ে খাদে পড়ে। এতে ঘটনাস্থলে বৃদ্ধার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, স্থানীয় লোকজন ওই লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পুলিশ বাসটিকে আটক করেছে। চালক পলাতক।