ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরগঞ্জে ট্রাকচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার সময় বীরগঞ্জ উপজেলার দিনাজপুর-পঞ্চগড় সড়কের কবিরাজ হাট নামক স্থানে এ ঘটনা ঘটে। বৃদ্ধের নাম আবদুস সাত্তার (৯৮)। তাঁর বাড়ি উপজেলার ভোগনগর ইউনিয়নের বিজয় নগর গ্রামে।

ভোগনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, আবদুস সাত্তার সকালে হেঁটে কবিরাজ হাটে যাচ্ছিলেন। ওই সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রাক পঞ্চগড় থেকে রংপুরগামী বিআরটিসি বাসকে অতিক্রম করার সময় আবদুস সাত্তারকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের সুপারিশে ময়নাতদন্ত ছাড়াই নিহত ব্যক্তির মরদেহ আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি অপমৃত্যুজনিত মামলা রেকর্ড করা হয়েছে।