ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার ভূলতা পুলিশ ফাঁড়ির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আমির হোসেন মোল্লা (৫৫)। তিনি রূপগঞ্জ উপজেলার আধুরিয়া এলাকার বাসিন্দা। ওই এলাকায় মুদি ব্যবসায়ী ছিলেন তিনি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভূলতা পুলিশ ফাঁড়ির সামনে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক আমির হোসেনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যান।
রূপগঞ্জ থানার ভূলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল আলম বলেন, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালকের পরিচয় সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।