ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন ঈদগাহ এলাকায় ট্রাকচাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যাংক কর্মকর্তার নাম মেহেদী হাসান (২৪)। তিনি সন্দ্বীপ উপজেলার বাউরিয়া এলাকার জামাল উদ্দিনের ছেলে। নগরের হালিশহরের মোহনা আবাসিক এলাকার বাসিন্দা মেহেদী বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম শাখায় কর্মরত ছিলেন। নগরের ডবলমুরিং ওসি কাজী মো. মতিউল ইসলাম বলেন, নিহত মেহেদী নিজ বাসা থেকে মোটরসাইকেলে চড়ে বেরিয়ে ঈদগাহ এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাঁকে চাপা দেয়।