ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ট্রাকচাপায় আতিক উল্লাহ (৪৩) নামের বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে নগরের তুলাতলী এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এ কর্মকর্তার মৃত্যু হয়।
আতিক উল্লাহ শাহজালাল ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখায় অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (ক্যাশ) পদে কর্মরত ছিলেন। তাঁর সহকর্মী জিয়াউল হক বলেন, আতিক পটিয়া থেকে মোটরসাইকেলে করে নগরে ফিরছিলেন। তুলাতলী এলাকায় একটি ট্রাকের নিচে চাপা পড়েন তিনি।