ট্রাকচাপায় ভাবি নিহত, দেবর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে বালুবোঝাই ট্রাকের চাপায় গতকাল বৃহস্পতিবার এক নারী নিহত এবং তাঁর দেবর আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম সাহেরা বেগম (৫০)। তিনি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের মৃত লাল মামুদ সিদ্দিকীর স্ত্রী। আহত আলতাব মৃধা (৪০) পৌর যুবলীগের সভাপতি ও সাহেরার দেবর।
বিকেল পৌনে ছয়টার দিকে আলতাব হোসেন তাঁর ভাবি সাহেরাকে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্টেশনে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি ট্রাক তাঁদের চাপা দেয়।