ট্রাকচাপায় মারা গেল অজগরটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াবাজার এলাকায় গত সোমবার রাতে ঢাকা-মৌলভীবাজার মহাসড়কে একটি অজগর ট্রাকচাপায় আহত হয়। পরে গতকাল মঙ্গলবার ভোরে সাপটি শ্রীমঙ্গলে অবস্থিত মিনি-চিড়িয়াখানায় মারা যায়। ধারণা করা হচ্ছে, খাদ্যের অন্বেষণে পার্শ্ববর্তী লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে অজগরটি বেরিয়েছিল।শ্রীমঙ্গল মিনি-চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা সীতেশ রঞ্জন দেব বলেন, অজগরটি ১২ ফুট লম্বা। ওজন প্রায় ১৫ কেজি। লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রাণিকুলের খাদ্যসংকট প্রকট আকার ধারণ করেছে। এ জন্য প্রায়ই অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে এসে মানুষের রোষানলে পড়ছে। সাপটি গাড়িচাপায় মারা গেছে বলে নিশ্চিত করেছেন তিনি। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।