ট্রাকচাপায় মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আসাদগঞ্জ এলাকায় ট্রাকচাপায় এক ব্যক্তি মারা গেছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
কোতোয়ালি থানার উপপরিদর্শক নূর ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, আসাদগঞ্জ হার্ডওয়্যার মার্কেটের সামনের রাস্তা দৌড়ে পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়েন এক অজ্ঞাত ব্যক্তি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তিটি সকাল থেকেই ওই এলাকায় বিভিন্ন রাস্তায় ছোটাছুটি করছিলেন বলে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে জানিয়েছেন।