ট্রাকচাপায় মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের রাজেন্দ্রপুর অংশে গতকাল সোমবার সকালে ট্রাকের চাপায় এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৬৫। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় জাতীয় উদ্যানের ৪ নম্বর গেটের সামনে ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি এলাকায় পাগলের বেশে
ঘুরে বেড়াত।