ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নওগাঁ শহরের বাইপাস সড়কের বটতলীর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই যুবকের নাম ফয়সাল কবীর (২৮)। তিনি বদলগাছী উপজেলার সহশা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফয়সাল কবীর বগুড়ার সান্তাহার পৌরসভা থেকে মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন। নওগাঁর বাইপাস সড়কের বটতলীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা একটি দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত ফয়সালের স্বজনেরা থানায় আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।