ট্রাকচাপায় যুবলীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার নীলখোলা এলাকায় ট্রাকচাপায় যুবলীগ নেতা লিটন বেপারী (৩০) নিহত হয়েছেন। আজ শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। ​লিটন গৌরনদী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

গৌরনদী হাইওয়ে থানা-পুলিশের ভাষ্য, । রাত আটটার দিকে লিটন মোটরসাইকেল যোগে গৌরনদী থেকে খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে নীলখোলা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।