ট্রাকচাপায় রিকশাচালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের কাটাবাড়ি বাজার এলাকায় গত বুধবার রাতে ট্রাকচাপায় আবদুল হালিম (৪০) নামের এক রিকশাভ্যানচালক নিহত হয়েছেন।
আবদুল হালিম ওই ইউনিয়নের মালেকাবাদ গ্রামের আবদুল গফুরের ছেলে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও গোবিন্দগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল হালিম বুধবার রাত নয়টার দিকে গোবিন্দগঞ্জের বাগদা বাজার থেকে রিকশাভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি কাটাবাড়ি এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে বগুড়াগামী একটি ট্রাক রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হালিম মারা যান। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান।