ট্রাকচাপায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার আটপাড়া উপজেলায় ট্রাকের চাপায় জসিম মিয়া (১২) নামের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার ভোগাপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার আটপাড়া-বারহাট্টা সড়কের মুনসুরপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানান, জসিম স্থানীয় মুনসুরপুরবাজার থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।