ট্রাকচাপায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় মিরাজ হাদি নামের একটি শিশু নিহত হয়েছে। সে এলাকার আনিসা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী এবং চাঁদপুরের মতলব উপজেলার দারিন্দা রসুলপুর এলাকার তাজুল ইসলামের ছেলে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার তারাব বিশ্বরোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি চালবোঝাই ট্রাক মিরাজকে (১২) চাপা দেয়। এ সময় গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।