ট্রাকচাপায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলায় ট্রাকচাপায় সানিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের পলাশঘড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু পলাশঘড় এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী সোহেল রানার মেয়ে। তাঁর তিন মেয়ের মধ্যে সানিয়া মেজ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পলাশঘড় এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের পাশেই সানিয়াদের বাড়ি। সে রাস্তার পাশে বসে খেলছিল। হঠাৎ করে রাস্তার অন্য পাশের একটি দোকানে যাওয়ার জন্য একা রাস্তা পার হতে যাচ্ছিল সে। ওই সময় দেওয়ানগঞ্জগামী একটি ট্রাক সানিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশুটিকে ট্রাকটি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। ট্রাকটি আটক করা যায়নি। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।