ট্রাকচাপায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় উপজেলার দেউলী চৌরাপাড়া এলাকায় কবি নজরুল স্কুল সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দেউলী চৌরাপাড়া এলাকার সোহেল মিয়ার দেড় বছরের মেয়ে মুন বিকেলে বাড়িসংলগ্ন কবি নজরুল স্কুল সড়কের পাশে খেলা করছিল। এ সময় দাসের গাঁওয়ের দিক থেকে আসা একটি চালবোঝাই ট্রাক মুনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।