ট্রাকচাপায় শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে ট্রাকচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় মো. রাসেল নামের ওই ঘাটশ্রমিক নিহত হন।
নিহত রাসেল মাঝিরঘাট জুট র্যালি কলোনির বাসিন্দা।
রাসেলের বন্ধু মো. জয় জানান, সকাল নয়টার দিকে তাঁরা মাঝিরঘাট সড়কের জুট র্যালি কলোনির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় একটি ট্রাক পেছন দিকে যাওয়ার সময় রাসেলকে ধাক্কা দেয়। আহতাবস্থায় রাসেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার বলেন, পেছনে ঘোরার সময় ট্রাকটি রাসেলকে চাপা দেয়। তিনি জানান, ট্রাকটি আটক করা হয়েছে।