ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে গত রোববার সন্ধ্যায় ট্রাকচাপায় ইলিয়াস হোসেন (৪৫) নামে সাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ভজনপুর বগুলাহাগী গ্রামের খুদিয়া মোহাম্মদের ছেলে।দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসি তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে। সন্ধ্যা সাড়ে সাতটার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিজ বাড়ি থেকে ভজনপুর যাওয়ার পথে ভজনপুর মাদ্রাসার সামনে রাস্তা পার হওয়ার সময় আসার পথে তেঁতুলিয়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে স্থানীয় লোকজন তাৎক্ষনিকভাবে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা বাহারাম আলী বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।