ট্রাকচাপায় সাবেক অধ্যক্ষ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লিয়াকত হোসেন তালুকদার ট্রাকের চাপায় নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে শরীয়তপুর জেলা স্টেডিয়ামের সামনে একটি ট্রাক তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। ঢাকা নেওয়ার পথে শ্রীনগর এলাকায় পৌঁছালে দুপুর ১২টার দিকে তিনি মারা যান। পুলিশ ট্রাকটি আটক করেছে।
নিহত অধ্যক্ষের বাড়ি শরীয়তপুর পৌরসভার কাশাভোগ এলাকায়। তিনি শরীয়তপুরের পরিবহন ব্যবসায়ের সঙ্গে জড়িত।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, সকালে অধ্যাপক লিয়াকত হোসেন মোটরসাইকেলযোগে বাড়ি থেকে শহরে আসছিলেন। পেছন থেকে একটি ট্রাক তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।