ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় হাসিবুল ইসলাম নামের পঞ্চম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। গতকাল শুক্রবার সফিপুর-ভান্নারা সড়কের রাখালিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে।
হাসিবুল কালিয়াকৈরের রাখালিয়াচালা এলাকার শহীদ মিয়ার ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকাল নয়টার দিকে হাসিবুল সাইকেলে করে বাড়ি থেকে বের হয়ে সফিপুর-ভান্নারা আঞ্চলিক সড়কে যায়। বাড়ির অল্প দূরে স্থানীয় একটি পোলট্রি ফিড তৈরির কারখানার মালভর্তি ট্রাক সাইকেলসহ তাকে চাপা দেয়। হাসিবুল গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হয়। তবে পথে তার মৃত্যু হয়।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।