ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার নৈইবাড়ী এলাকায় গতকাল বুধবার ট্রাকের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনার জের ধরে উত্তেজিত এলাকাবাসী ঢাকা বাইপাস সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে।নিহত মো. সালমান (১৩) নৈইবাড়ী এলাকার আবদুল্লাহ আনসারীর ছেলে। সে মীরেরবাজার এলাকার মুক্তধারা বিদ্যানিকেতন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সালমান গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল থেকে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিল। ঢাকা বাইপাস সড়কের কামারগাঁও-নৈইবাড়ী সংযোগ সড়ক এলাকায় পৌঁছালে তাকে পেছন থেকে একটি বালুবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সালমানের মৃত্যু হয়। ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন টায়ারে আগুন ধরিয়ে ঢাকা পাইপাস সড়ক অবরোধ করে। ফলে দুপুর সাড়ে ১২টা থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত লোকজনকে শান্ত করলে বেলা আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ট্রাকটি জব্দ করলেও ট্রাকের চালক বা সহযোগীকে গ্রেপ্তার করতে পারেনি।জয়দেবপুর থানাধীন পুবাইল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল করিম বলেন, এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে।ট্রেনে কাটা পড়ে পোশাকশ্রমিক নিহত: কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় গতকাল সকালে ট্রেনে কাটা পড়ে পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মো. শাহ আলম প্রধান (২২) গাইবান্ধার গোবিন্দপুর উপজেলার উত্তর ধর্মপুর এলাকার আ. মজিদের ছেলে। তিনি পূর্ব চন্দরা এলাকার এপেক্স স্পিনিং কারখানায় কাজ করতেন।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহ আলম গতকাল সকাল সাড়ে আটটার দিকে জয়দেবপুর-রাজশাহী রেললাইনের কালামপুর এলাকায় টাঙ্গাইলগামী একটি ট্রেনে কাটা পড়েন। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. আলমগীর হোসেন মজুমদার জানান, শাহ আলমের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।