ট্রাকচালক আটক হয়নি, লাশ হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা-ঝিনাইদহ সড়কে গত রোববার সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহতের ঘটনায় কোনো মামলা হয়নি। গতকাল সোমবার পর্যন্ত ট্রাক ও টেম্পোর চালকদেরও আটক করতে পারেনি পুলিশ।মাগুরা সদর হাসপাতালে ময়নাতদন্তের পর গত রোববার রাতেই নিহত ১১ জনের লাশ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি ঝিনাইদহ জেলা সদরের কালা লক্ষ্মীপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী শিরিনা আক্তারের (৩৫) চেতনা ফিরেছে। মাগুরা সদর হাসপাতালে চিকিৎসার পর স্বজনেরা তাঁকে বাড়ি নিয়ে গেছেন। ওই দুর্ঘটনায় শিরিনা আক্তারের ছেলে সজীব হোসেন (৬) মারা যায়।গত রোববার বিকেলে মাগুরা সদর উপজেলার সাঁইত্রিশ নামক এলাকায় একটি টেম্পোকে চাপা দেয় সবজিবাহী একটি ট্রাক। এতে পাঁচ শিশু, তিন নারীসহ ১১ জন নিহত হয়।