ট্রাকচালক ও পিকআপ-চালকের সহকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় গতকাল শুক্রবার একটি ট্রাকের ধাক্কায় অন্য একটি ট্রাকের চালক নিহত হয়েছেন। সুনামগঞ্জের ছাতক উপজেলায় গতকাল সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আসাবুর রহমান বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রডবাহী একটি ট্রাক গতকাল সকাল সাতটার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী এলাকায় পৌঁছালে পেছন থেকে ডালবাহী একটি ট্রাক এটিকে ধাক্কা দেয়। এতে ডালবাহী ট্রাকের চালক সুকুমার (৫০) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি বগুড়া সদর উপজেলার কাতনাপাড়া গ্রামে।
গতকাল বিকেলে ছাতক উপজেলার ছাতক-সিলেট সড়কের কালারুকা ইউনিয়নের খারগাঁও গ্রামে সড়ক দুর্ঘটনায় এক পিকআপ-চালকের সহাকারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন উপজেলার মাধবপুর গ্রামের ওয়াজিদ আলীর ছেলে আবুল খায়ের (২৭)।