প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ীতে গতকাল সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। এর আগে গত রোববার রাতে জয়পুরহাটের কালাইয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক গরু ব্যবসায়ী।গতকাল সকাল সাড়ে সাতটায় সেতুর পশ্চিম পাড়ে মহাসড়কের কোনাবাড়ী ৬ নম্বর সেতুর কাছে দুটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের চালক (অজ্ঞাত) ঘটনাস্থলেই মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার রাতে জয়পুরহাট-ঢাকা মহাসড়কের পুনট বাঁশের সেতু নামক স্থানে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী মিজানুর রহমান (৩০) মারা যান। তিনি উপজেলার চাকলমুয়া গ্রামের বাসিন্দা।