ট্রাকচালক ও সহকারী খুন ছয়জন আটক, টাকা ও ভোজ্যতেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুরে ট্রাকচালক ও তাঁর সহকারীকে হত্যা করে ভোজ্যতেল ছিনতাইয়ের অভিযোগে সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ছিনতাই হওয়া ৬০ ব্যারেলের মধ্যে ২৭ ব্যারেল ভোজ্যতেলসহ এক লাখ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন: রাসেল (৩২), বদিউজ্জামান (৩০), মোস্তাফিজুর রহমান (৩৫), মোস্তাফিজুর রহমান-২ (৩৫), এনামুল হক (৩৫) ও মোস্তাফিজুর রহমান-৩ (৪০)। বুধ ও বৃহস্পতিবার দিনাজপুরের হাকিমপুর থানা-পুলিশ দুই দফা অভিযান চালিয়ে তাঁদের আটক করে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব জানান, ট্রাকচালক ও তাঁর সহকারীকে হত্যা, ট্রাকে থাকা ভোজ্যতেল ছিনতাই ও ভোজ্যতেল কেনার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। হাকিমপুর উপজেলার ছাতনি চারমাথা মোড়ে ট্রাক থেকে বস্তাবন্দী অবস্থায় পুলিশ গত মঙ্গলবার রাতে এই দুজনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ গত বুধবার থানায় একটি মামলা দায়ের করে। নিহত ব্যক্তিরা হলেন: ট্রাকচালক ঠাকুরগাঁও সদরের হরিনারায়ণপুর গ্রামের বজলার রহমান (৫০) ও চালকের সহকারী মুন্সিরহাটের গোলাম মোস্তফা (৪০)।