ট্রাকচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকা গ্রামে গতকাল মঙ্গলবার ট্রাক উল্টে চালক জাহাঙ্গীর হোসেন ব্যাপারী (৩৫) নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার খানখানাপুরের রুহুল আমিন ব্যাপারীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামে ট্রাকে করে মাটি এনে পুকুর ভরাট করছিলেন জাহাঙ্গীর। মাটি ফেলতে গিয়ে ট্রাকটি পুকুরের ভেতর চাকা দেবে গিয়ে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর লাশ উদ্ধার করে। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি