ট্রাকচালক মফিজ চট্টগ্রাম কারাগারে রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ের সেই ট্রাকের চালক জসীম উদ্দিন ওরফে মফিজকে বরিশাল জেলা কারাগার থেকে চট্টগ্রামে আনা হয়েছে। গত শনিবার বরিশাল জেলা কারা পুলিশ তাঁকে চট্টগ্রাম কারাগারে নিয়ে আসে। মিরসরাই থানা পুলিশ তাঁকে পাঁচদিনের রিমান্ডে নিতে গত রোববার আদালতে আবেদন করেছে।গত ১১ জুলাই মিরসরাই সদর থেকে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে ফেরার পথে আবুতোরাব-বড়তাকিয়া সড়কে ট্রাক উল্টে ডোবায় পড়ে ৩৮ জন ছাত্রসহ ৪০ জনের মৃত্যু হয়। তখন ওই ট্রাকের চালক ছিলেন মফিজ। দুর্ঘটনার পরপরই তিনি পালিয়ে যান। ওই ঘটনায় মায়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির আহম্মদ বাদী হয়ে ট্রাকচালক মফিজকে আসামি করে একটি মামলা করেন।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা অংশা থোয়াই জানান, দুর্ঘটনার পর চালক মফিজ পালিয়ে যান। গত ২১ জুলাই বরিশালের কাউনিয়া উপজেলার উলালবাটনা গ্রাম থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। শনিবার বরিশাল থেকে তাঁকে চট্টগ্রাম জেলা কারাগারে আনা হয়।মামলার তদন্ত কর্মকর্তা অংশা থোয়াই জানান, দুর্ঘটনার আসল কারণ জানতে জিজ্ঞাসাবাদের জন্য মফিজের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।