ট্রাকচালক মফিজ ৩ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে মিনি ট্রাক উল্টে বিদ্যালয়ের ৩৯ জন শিক্ষার্থীসহ ৪১ জন নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া ট্রাকচালক মফিজুর রহমানকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত গতকাল বুধবার এ রিমান্ড মঞ্জুর করেন। গত ২১ জুলাই বরিশালের কাউনিয়া থানার পুলিশ মফিজকে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাটনা গ্রাম থেকে গ্রেপ্তার করে। তাঁকে চট্টগ্রাম আনার পর মিরসরাই থানা পুলিশ রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত গতকাল তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।