ট্রাকচালকনিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের উপকণ্ঠ জুমঞ্চারঘর একচল্লিশ মাইল এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে শাহীন মিয়া (৪০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল ভোরে জুম্মারঘর একচল্লিশ মাইল এলাকায় ডাকাতেরা মহাসড়কে গাছ ফেলে যানবাহন থামিয়ে গণডাকাতি শুরু করে। এতে বাধা দিলে রংপুর থেকে ঢাকাগামী মালবোঝাই ট্রাকের চালক শাহীনকে ছুরিকাঘাত করে ডাকাতেরা। পরে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।