ট্রাকচালকের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেপরোয়া গাড়ি চালিয়ে পথচারী এক শিশুকে হত্যার দায়ে ট্রাকচালক সোহাগ হাওলাদারকে (৩০) চার বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল সোমবার ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত এ রায় ঘোষণা করেন। ২০১০ সালে নলছিটির মল্লিকপুরে ট্রাকচাপায় তৃতীয় শ্রেণির ছাত্র স্বাধীন নিহত হয়।