ট্রাকচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পেট্রলবোমায় দগ্ধ ট্রাকচালক মো. নুরুজ্জামান (২৬) গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। নুরুজ্জামান নরসিংদীর শিবপুর উপজেলার সিএনবি এলাকার জয়নাল মিয়ার ছেলে। তাঁর মৃত্যুর ঘটনায় কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় কালিয়াকৈর উপজেলা জামায়াতের আমির শফি উদ্দিনসহ ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ জামায়াতের আমিরসহ আটজনকে গ্রেপ্তার করেছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।